প্রতিষ্ঠানের ইতিহাস

কুডিগ্রাম জেলার অন্তর্গত উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা মৌজায় সর্বসাধারনের নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা ও পূর্ব পশ্চিম কালুডাঙ্গা তথা সর্বস্তরের জনসাধারণের আন্তরিক প্রচেষ্টায় তৎকালীন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২ খ্রিষ্টাব্দে নিম্ন মাধ্যমিক স্তরে প্রতিষ্ঠিত হয়ে মাধ্যমিক স্তরে ১৯৯৭ খ্রিষ্টাব্দে মানবিক শাখা, ২০০০ খ্রিষ্টাব্দে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা চালু হয়। প্রতিষ্ঠানটি রাজনীতি, সন্ত্রাস ও ধুমপানমুক্ত পরিবেশে বিরাজমান। প্রতিষ্ঠানটিতে লেখা পড়ার সুষ্ঠু পরিবেশ, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশি ও নৈতিক শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থা থাকবে এই প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর আওতায় সকল শিক্ষা কার্যক্রম অব্যহত রয়েছে। প্রতিষ্ঠানটি ছায়ানীবিড় ও মনোরম পরিবেশে গ্রাম পর্যায়ে সমতল ভূমিতে অবস্থিত।

সভাপতি

Principal's Message জনাব নয়ন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার, উলিপুর, কুড়িগ্রাম।

শিক্ষা বিস্তারে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয় একটি সুপরিচিতি নাম। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্র-ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। মানসম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয় সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছে। তার নৈপথ্যে রয়েছে সম্মানিত শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্ঠা ও আন্তরিক প্রয়াস। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও প্রতিষ্ঠানের ধারাবাহিত উন্নতি অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা সর্বাত্মক সমর্থন অব্যহত থাকবে।

প্রধান শিক্ষক

Principal's Message জনাব মোঃ আসাদুল হক সরকার

সুধী, কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সালাম/আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবশ্যই অবগত আছেন যে, একবিংশ শতাব্দীর এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আপনার সন্তানকে বাস্তবমুখী, যুগোপযোগী ও সুশিক্ষায় শিক্ষাদানের জন্য কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়টি বদ্ধপরিকর। আমাদের প্রতিষ্ঠানটি আপনাদের সন্তানকে সুষ্ঠু শিক্ষার মাধ্যমে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যয় ও দৃঢ় বিশ্বাস। আপনাদের একান্ত সহযোগিতা পেলেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সফলতার শীর্ষে পৌছাতে পারব- ইনশাআল্লাহ।